মূল বিষয়বস্তুতে যান
ওয়েবসাইটে ফিরুন

আমি কীভাবে Qaf Max-এ আপগ্রেড করব?

যেখান থেকে Pro কিনেছেন—ওয়েবসাইট, iPhone অ্যাপ বা Android অ্যাপ—সেখানেই Qaf Max-এ আপগ্রেড করুন। আপনার মাসিক বা বার্ষিক Pro সাবস্ক্রিপশন থাকতে হবে। সাপ্তাহিক মেসেজের ৭০% ব্যবহার করার পর আপগ্রেডের অপশনটি দেখা যাবে।

আপনাকে কত মূল্য দিতে হবে, তা নির্ভর করে কোথা থেকে Pro কিনেছেন তার ওপর:

  • ওয়েবসাইট থেকে Pro কিনলে: Max সঙ্গে সঙ্গেই চালু হবে। প্রথম পেমেন্ট থেকে আপনার Pro-এর অব্যবহৃত সময়ের মূল্য বাদ দেওয়া হবে এবং আপগ্রেড করার দিন থেকে এক মাস বা এক বছর পর Max নবায়ন হবে।
  • iPhone থেকে Pro কিনলে: Max সঙ্গে সঙ্গেই চালু হবে এবং Apple আপনার Pro সাবস্ক্রিপশনের অব্যবহৃত অংশের মূল্য ফেরত দেবে।
  • Android থেকে Pro কিনলে: Google সঙ্গে সঙ্গেই Max-এর সম্পূর্ণ মূল্য নেবে এবং আপনার Pro-এর অব্যবহৃত সময় অতিরিক্ত সময় হিসেবে Max প্ল্যানে যোগ করবে।

ওয়েবসাইট

  1. অ্যাকাউন্ট মেনু খুলুন (সাইডবারে আপনার নাম)।
  2. Settings নির্বাচন করুন।
  3. Usage নির্বাচন করুন।
  4. Get 5x More Usage with Max নির্বাচন করুন।
  5. Annual বা Monthly নির্বাচন করুন।
  6. দেখানো মূল্য যাচাই করে Upgrade নির্বাচন করুন। আপনার সংরক্ষিত পেমেন্ট পদ্ধতি থেকে সঙ্গে সঙ্গেই মূল্য নেওয়া হবে।

আপনার নতুন সীমা চালু হলে Qaf-এ You’re on Max! দেখাবে। পরবর্তী রিসেটের তারিখ দেখতে Settings-এর Usage বিভাগে যান।

সাপ্তাহিক মেসেজের ৭০% ব্যবহার করার পরও অপশনটি না দেখলে Qaf-এর সর্বশেষ ভার্সনে আপডেট করুন। কোনো আপডেট না থাকলে বা পেমেন্ট করার পরও Max দেখা না গেলে contact@qaf.ai ঠিকানায় আমাদের ইমেইল করুন।

সম্পর্কিত

সর্বশেষ আপডেট